মূল সংবাদে যান
০২ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের সংবাদ সম্মেলন

Muktijoddhar Kantho ২৬৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক।। কিশোরগঞ্জে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের আয়োজনে সংবাদ সম্মেলন করেছে।

আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের জেলা শাখার আহবায়ক সুমন খান। লিখিত বক্তব্য রাখেন যুগ্ন সম্পাদক মো.মাছুম মিয়া,সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো:ফয়জুজ্জামান সুহাগ,সদস্য মাহবুব সুমনসহ অন্যন্যরা। সংবাদ সম্মেলনে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষককের পরের গ্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণের দাবী জানান শিক্ষকরা।

এ সময় জেলার বিভিন্ন বিদ্যালয়ের কয়েক শতাধিক সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।