মূল সংবাদে যান
০২ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

বিজয় দিবস উপলক্ষে হয়বতনগর আলিয়া মাদরাসায় প্রকাশিত হয়েছে ম্যাগাজিন পত্রিকা “প্রয়াস:২০১৭”

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৭১ বার পঠিত ১ মিনিটের পাঠ

এম নকীবুল হক, হয়বতনগর মাদরাসা প্রতিনিধি ।। বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী হয়বতনগর এ. ইউ. কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থীরা প্রকাশিত করেছে “প্রয়াস : ২০১৭” নামের একটি দেয়ালিকা।

নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রচেষ্টায় এবং অত্র মাদরাসার সহকারী শিক্ষিকা, সুষমা আলম এর সম্পাদনায় ম্যগাজিনটি প্রকাশিত হয়।

আজ বিজয় দিবসের সাংস্কৃতিক এবং দোয়ার অনুষ্ঠান শেষে, যোহরের নামাজ বাদ অধ্যক্ষ মহোদয় ম্যাগাজিনটি উদ্বোধন করেন।