মূল সংবাদে যান
১২ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা

মুক্তিযোদ্ধার কন্ঠ ১৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা

জাতীয় ।। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রোববার বিকেল ৫টায় অ্যাটর্নি জেনারেলের একান্ত সচিব কবির আহমদ জিডি (নং ১৮৪৪) করেন।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, হত্যার হুমকি সংবলিত পাঁচটি চিঠি অ্যাটর্নি জেনারেলের ঠিকানায় আসে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এর আগেও অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ২০১৩ সালের ২২ অক্টোবর, ২০১৫ সালের ৯ আগস্ট এবং ২০১৬ সালেল ৩০ মে এবং চলতি বছরের ৭ ডিসেম্বর তাকে চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়।