মূল সংবাদে যান
১২ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ছয়টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করেছে ডিএনসিসি

মুক্তিযোদ্ধার কন্ঠ ১৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

জাতীয় ।। ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ছয়টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ তথ্য জানিয়েছেন।

কোচিং সেন্টারগুলো হচ্ছে- ইউসিসি, ইউনিএইড, আইকন, আইকন প্লাস, ওমেগা এবং প্যারাগন।

এ এস এম মামুন জানান, অবৈধভাবে পোস্টার লাগানোর বিষয়ে এই কোচিং সেন্টারগুলোকে ইতোপূর্বে সতর্ক করা হয়েছিল। তাছাড়া বিভিন্ন সময়ে দেয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইন-২০১২ অনুযায়ী বিভিন্ন কোচিং সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এরপরও সংশোধিত না হওয়ায় দ্য সিটি করপোরেশন (ট্যাক্সেশন) রুলস ১৯৮৬ অনুযায়ী এই কোচিং সেন্টারগুলোর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়।