মূল সংবাদে যান
১২ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

মহেশখালীর আকাশে সংঘর্ষের পর দুটি বিমান বিধ্বস্ত

মুক্তিযোদ্ধার কন্ঠ ১৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

কক্সবাজার ।। কক্সবাজারের মহেশখালীতে আকাশে সংঘর্ষের পর বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর তেলিপাড়ায় বিমান দুটির মধ্যে সংঘর্ষ হয়। বিধ্বস্ত হওয়ার পর পর বিমানে আগুন ধরে যায়।

তবে দুটি বিমানে থাকা পাইলটসহ চারজন অক্ষত রয়েছেন।

আইএসপিআর সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। সন্ধ্যা ৬টা ৪০মিনিটের পর থেকে বিমান দুটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর দুর্ঘটনার খবর পাওয়া যায়।

এর মধ্যে একটি বিধ্বস্ত হয় ছোট মহেশখালীর তেলিপাড়ায় এবং অপরটি বিধ্বস্ত হয় সেখান থেকে দুই কিলোমিটার দূরে জালিয়া পাড়ায়।

তবে বিমানে থাকা পাইলটসহ চারজন প্যারাসুটের সাহায্যে নেমে আসতে সক্ষম হয়েছেন।