মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ধর্ষণের দায়ে অভিযুক্ত নয় বছরের বালক!

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত

rape11
ছয় বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হল এক নয় বছরের বালক। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের পিলভিট জেলার মৈথিতে। মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, মাঠের মধ্যে টেনে নিয়ে তাকে ধর্ষণ করে ওই বালক। সম্ভবত, এত কম বয়সী কাউকে এর আগে কখনও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়নি।

শুক্রবার ওই শিশুর মেডিক্যাল পরীক্ষার পর তার দেহে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। তার বাড়ির লোক স্থানীয় থানায় মামলা দায়ের করার পর অভিযুক্ত বালককে বেরিলির জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, জেরার মুখে নিজের দোষ স্বীকার করেছে ওই বালক।

সূত্র: আনন্দবাজার