মূল সংবাদে যান
১৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

প্রধানমন্ত্রীকে রওশনের অভিনন্দন

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৮৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

hasina & rowshon
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়নস অব দ্য আর্থ এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের দেওয়া ‌আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট পুরস্কার পাওয়ায় শনিবার এ অভিনন্দন দেওয়া হয়।

এক অভিনন্দনবার্তায় বেগম রওশন এরশাদ বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া ও তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ ব্যাপক সফলতা অর্জন করায় প্রধানমন্ত্রী যে দুটি পুরস্কারে ভূষিত হয়েছেন, তাতে জাতি গর্বিত ও আনন্দিত। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে। এ দুটি পুরস্কার বাংলাদেশ এগিয়ে যাওয়ার সনদ বহন করে।