মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জের বীরদামপাড়ায় ৬৭৫ পিচ ইয়াবা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৯৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজিবুল হক সিদ্দিকী, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। অদ্য ১০ জানুয়ারি ২০১৮ খ্রিঃ তারিখ র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ এম শোভন খান, (এস), বিএন এবং এএসপি জুয়েল চাকমা এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ মডেল থানাধীন যশোদল ইউনিয়নের মাদক ব্যবসায়ী মোঃ আঃ হান্নান (৫০)কে ৬৭৫ পিচ ইয়াবা’সহ গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২,০২,৫০০ টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯ (খ) ধারা মোতাবেক কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।