মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয়করনের দাবীতে অবস্থান কর্মসুচী

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৪০ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক।। কিশোরগঞ্জে কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয়করনের দাবীতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন চাকুরি জাতীয়করণ বাস্তবায়ন কমিটির আহবায়ক মো: খোকন,সদর সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি শাহ নোমান সিদ্দিকী,প্রীতম দেবনাথ,এমদাদুল হক সেলিম,জয়নাল আবেদীন, তাড়াইলের সাইফুল হক ভুইয়া, পাকুন্দিয়ার মো: ওবায়দুল্লাহ,সফিকুল ইসলাম,নিকলীর শিমুল খান মনির,ইটনার সারোর আলম লতিফ প্রমুখ। বক্তারা সিএইচসিপিদের চাকুরী জাতীয় করনের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং দাবী আদায়ের জন্য সকলকে ঢাকায় অবস্থানের জন্য আহবান করেন।