মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জ সরকারী চাকুরিজীবী কল্যাণ ফোরামের বার্ষিকসভায় প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন, চেয়ারম্যান আবুল ভূঁইয়া ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার পুনঃনির্বাচিত

Muktijoddhar Kantho ২৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক।। কিশোরগঞ্জ সরকারী চাকুরিজীবী কল্যাণ ফোরাম এর বার্ষিক সাধারণ সভায় নতুন পর্ষদ গঠিত হয়েছে। শনিবার জেলা সদরের উবাই পার্কে অনুষ্ঠিত সাধারণসভায় এ কমিটি গঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মো.আবুৃল হোসেন ভুইয়া। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো.আক্তার জামীল।

প্রধান আলোচক ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা ও বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ নিজাম উদ্দিন। সভায় ফোরামের ২০১৮-২০১৯ বর্ষপঞ্জির জন্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃনিজাম উৃদ্দিনকে প্রধান উপদেষ্টা করে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পর্ষদ গঠিত হয়। ফোরামের নবগঠিত কার্যকরী পর্ষদে চেয়য়ারম্যান সাবেক প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন ভূঁইয়া ও লাইব্রেরিয়ান সারোয়ার আহম্মদ খানকে ব্যবস্থাপনা পরিচালক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী পর্ষদ গঠিত হয়েছে। এ সময় ফোরামের উপদেষ্টাগণ,সদস্যগণ এবং সরকারী চাকুরিজীবীরা উপস্থিত ছিলেন।