মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত

ripon
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ সরকার নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, এর ধারাবাহিকতায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান খোকন এবং দক্ষিণখান থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি নবী হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানান রিপন।