মূল সংবাদে যান
২১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ভোরের আলো সাহিত্য আসরের ৪৬৯ তম আসর অনুষ্ঠিত

Muktijoddhar Kantho ২৫০ বার পঠিত ১ মিনিটের পাঠ

নিজস্ব প্রতিবেদক।। কিশোরগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের ৪৬৯ তম আসর শুক্রবার সকালে থানা মার্কেটের মডার্ণ ডেন্টাল হলে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি কবি মোঃমে,াতাহের হোসেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নাট্যকার আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো.নিজাম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন, সাহিত্য আসরের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া। সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট লিমেরিকার মো.রেজাউল হাবীব রেজার পরিচালনায় আলোচনায় অংশ নেন,প্রচার সম্পাদক সাংবাদিক আলী রেজা সুমন, প্রভাষক মোবারক হোসেন খান,মো.আব্দুল হালিম,কবি খন্দকার মো.আব্দুল মান্নান,আফজাল হোসেন,সদস্য মোঃ রেহান উদ্দিন ও আসরের পরিচালক আমিনুল হক সাদী।

আসরে আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনাসহ বিস্তারিত কর্মসুচী বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।