মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আইএসের কাছে পনমাণু বোমার সরঞ্জাম বিক্রির চেষ্টা!

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত

female is fighter
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেটসহ চরমপন্থীদের কাছে পারমাণবিক অস্ত্রের সরঞ্জাম বিক্রি করতে চেয়েছিল রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি চোরকারবারি গ্যাং।

পূর্ব ইউরোপের দেশ মলদোভা ও মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই কর্মকর্তারা গত পাঁচ বছরে এ ধরণের চারটি প্রচেষ্টা ভুণ্ডুল করে দিয়েছেন। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ গত ফেব্রুয়ারিতে আইএসের কাছে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় ক্যাসিয়াম বিক্রির চেষ্টা করছিল চোরাকারবারিরা। তবে গোয়েন্দা কর্মকর্তারা সে চেষ্টা ভেস্তে দিয়েছেন।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যালেন্টিন গ্রসু নামের এক চোরাকারবারি ২৫ লাখ ডলারের বিনিময়ে আইএসের প্রতিনিধির কাছে প্রচুর পরিমাণে ক্যাসিয়াম বিক্রি করতে চেয়েছিল। তবে সে যাকে আইএসের প্রতিনিধি ভেবেছিল, প্রকৃতপক্ষে সে ছিল গোয়েন্দাদের তথ্যদাতা।

গ্রসু ওই তথ্যদাতার সঙ্গে মলদোভার একটি নাইটক্লাবে বৈঠকে বলেছিল, ‘ ইসলামিক স্টেটের জন্য একেবারে সঠিক এমন একটি তেজস্ক্রিয় বোমা এটি দিয়ে আপনি তৈরি করতে পারবেন। তাদের সঙ্গে যদি আপনার সুসম্পর্ক থাকে তাহলে খুব ভালভাবে ব্যবসা করা যাবে।’

চারটি অপারেশনের সময়ই দেখা গেছে, যারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালাতে চায় এমন লোকদের কাছেই দালালরা পারমাণবিক বোমার সরঞ্জাম বিক্রি করতে বেশি আগ্রহী।

সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির তথ্যদাতা হিসেবে কাজ করা তিওদর চেতরুস এক ছদ্মবেশি ক্রেতাকে জানিয়েছিলেন, ‘ আমি সত্যিকারার্থেই একজন ইসলামিক স্টেটের ক্রেতাকে চাচ্ছি। কারণ তারা আমেরিকায় বোমা হামলা চালাবে।