মূল সংবাদে যান
২১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে মরহুম আমিনুল ইসলাম এডুকেশন ট্রাস্ট্রি বোর্ডের মেধাবৃত্তি প্রদান

Muktijoddhar Kantho ২৫৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক।। মরহুম আলহাজ¦ আমিনুল ইসলাম এডুকেশন ট্রাস্ট্রি বোর্ডের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে আখরাবাজারে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গুরুদয়াল সরকারী কলেজের বিভিন্ন বিভাগে অনার্স পড়োয়া গরীব শিক্ষার্থীদেরকে এসব বৃত্তির টাকার চেক প্রদান করা হয়।

মরহুম আলহাজ্ব আমিনুল ইসলাম এডুকেশন ট্রাস্ট্রি বোর্ডের সদস্য সচিব আলহাজ্ব কাজী শাহীন খান জানান, গুরুদয়াল সরকারী কলেজের বিভিন্ন বিভাগে অনার্স পডোয়া বৃত্তিপ্রাপ্ত ২০ জন গরীব শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষাবর্ষ পর্যন্ত প্রতি মাসে দুই হাজার টাকা করে প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় আজও তাদেরকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারী কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ আজিজুল হক, শিক্ষার্থীগণ, সাংবাদিক ও গন্যমান্য লোকজন।