মূল সংবাদে যান
০৮ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালী

Muktijoddhar Kantho ২৯৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

মনিরা ফেরদৌসি মনি, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ভক্তদের সংগঠন ” হিমু পরিবহণ ” কিশোরগঞ্জ কাউন্টার দিবসটি উপলক্ষে ক্যান্সার সচেতনতায় র্যালিসহ ক্যান্সারের ব্যাপকতা ও ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করে তুলার লক্ষ্যে লিফলেট বিতরণ করে।
এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি যাত্রা শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। র্যালীতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মোহাম্মদ আক্তার জামীল, জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ, জনপ্রিয় অনলাইন সংবাদপত্র মুক্তিযোদ্ধার কন্ঠের বার্তা সম্পাদক আবু নোমান ভূঁইয়া প্রমুখসহ হিমু পরিবহণের সদস্যরা উপস্হিত ছিলেন।