মূল সংবাদে যান
২৪ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির কিশোরগঞ্জ জেলা শাখা গঠিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৮৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কালেক্টরেট সভাকক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মচারীদের উপস্থিতিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কার্ষকরি কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠনের পুর্বে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ। গঠিত কমিটিতে অরুপ কুমার দাসকে সভাপতি ও হাসান মাহমুদকে সাধারন সম্পাদকনহ ২১ সদস্য কমিটি গঠণ করা হয়েছে। গঠিত কমিটি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছে।