মূল সংবাদে যান
১০ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দু’দিনের সফরে ঢাকায়

মুক্তিযোদ্ধার কন্ঠ ১৮৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

ডেস্ক রিপোর্ট ।। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দু’দিনের সফরে শুক্রবার বিকেলে ঢাকা পৌঁছেছেন। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সফরে রোহিঙ্গা ইস্যু এবং ২০১৬ সালে যুক্তরাজ্য সরকারের বাংলাদেশের কার্গোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া তার এই সফরে ব্রেক্সিট ও ভিসা নিয়েও আলোচনা হবে।

বরিস জনসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন। ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনের ঘটনায় এসব রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।