মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Muktijoddhar Kantho ২৪০ বার পঠিত ১ মিনিটের পাঠ

স্টাফ রিপোর্টার।। কিশোরগঞ্জে ৩০০ (তিনশত) পিচ ইয়াবাসহ মোঃ আজিজুল ইসলাম(২৮) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মো. আজিজুল ইসলাম, আব্দুস সোবাহানের ছেলে।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ এম শোভন খান, (এস), বিএন এবং এএসপি জুয়েল চাকমা এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ সদর থানাধীন হারুয়া সওদাগর পাড়া এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ আজিজুল ইসলামকে ৩০০(তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯০,০০০/-(নব্বই হাজার) টাকা। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯ (খ) ধারা মোতাবেক কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।