মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

লন্ডনে তারেক রহমানের বাড়ি কাশিমবাজার কুঠি: শাহজাহান খান

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত

shahjahan
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ নৌপরিবহণমন্ত্রী শাহজাহান খান বলেছেন, নবাব সিরাজদৌলাকে হত্যার জন্য ঘষেটি বেগম কাশিমবাজার কুঠিতে বসে ষড়যন্ত্র করেছিল। আর এ সময়ের ঘষেটি বেগম খালেদা জিয়া লন্ডনে তারেক রহমানের বাড়িতে কাশিমবাজার কুঠি বানিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে।

রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে জেলা বাস-ট্রাক মালিক শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌপরিবহণমন্ত্রী শাহজাহান খান।

মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া দেশের মানুষের ওপর আস্থা হারিয়ে তিনি এখন বিদেশিদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। দেশের মানুষকে হত্যা করে তিনি পার না পেয়ে এখন বিদেশিদের হত্যা করে এই সরকারকে অকার্যকর সরকার প্রমাণ করতে, দেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছেন। সরকার এখন সজাগ। এ দেশে আর একটাও হত্যাকা-ের ঘটনা ঘটবে না, বিদেশি হত্যায় সরকার জিরো টলারেন্স দেখাবে।

সিরাজগঞ্জ বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক জান বক্সের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি গাজী ফজলুল মতিন মুক্তা, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ অন্যান্য শ্রমিক নেতারা।