মূল সংবাদে যান
১৭ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে ইয়াবা’সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Muktijoddhar Kantho ২৯১ বার পঠিত ১ মিনিটের পাঠ

স্টাফ রিপোর্ট ।। কিশোরগঞ্জে ১৯০ পিচ ইয়াবা’সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪। আজ শুক্রবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকা হতে মোঃ মহিরুদ্দিন (৩৪)কে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকার মৃত আঃ রশিদের ছেলে। র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ এম শোভন খান, (এস), বিএন এবং এএসপি জুয়েল চাকমা এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী মহিরুদ্দিনকে ১৯০ (একশত নব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেপ্তার করা করে।

র‌্যাব জানায়, তার নিকট হতে মাদক বিক্রয়ের নগদ ১৩,৭৬০/-(তের হাজার সাতশত ষাট) টাকা উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৭,০০০/-(সাতান্ন হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধিনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে