মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে মহিনন্দ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Muktijoddhar Kantho ২৬৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জ সদরের ঐতিহ্যবাহী মহিনন্দ উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক ও রাষ্ট্রপতি পুত্র রাসেল আহমেদ তুহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস ছাত্তার, প্রধান শিক্ষক গেলাম কিবরিয়া, জেলা পরিষদ সদস্য সাজ্জাদুল ইসলাম , জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী লিমন, সাবেক চেয়ারম্যান নুরুল হুদা,যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন,সাবেক প্রধান শিক্ষক নুরুল হক, আবু জাহেদ প্রমুখসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ,শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।