মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় সাবেক সেনা সদস্য খুন

Muktijoddhar Kantho ১০২ বার পঠিত ১ মিনিটের পাঠ

বগুড়া প্রতিনিধি ।।  ছিনতাইকারীর ছুরিকাঘাতে বগুড়ায় সাবেক সেনা সদস্য খুন হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সাবেক সেনা সদস্য জাহান বক্স ঢাকা থেকে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কলোনিতে নেমে বাড়ি ফিরছিলেন। করতোয়া রোডে একটি মসজিদের সামনে পৌছালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। নিহত জাহান চকলোকমান কলোনি এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।