মূল সংবাদে যান
১৩ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

নিকলীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Muktijoddhar Kantho ২৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জ জেলার নিকলীতে ৩শ’ পিস ইয়াবা ও মাদক বিক্রির চার হাজার পঞ্চাশ টাকাসহ মো. আল মমিন (২৪) ও মো. মিজানুর রহমান (২৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ বুধবার বিকাল ৪টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. এম শোভন খান, (এস), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল নিকলী উপজেলার দৌলতপুর পশ্চিম পাড়ার শামসু মুহুরির বাড়ির পাশের কাঁচা রাস্তা থেকে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতার হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. আল মমিন দৌলতপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং মো. মিজানুর রহমান একই গ্রামের মো. শামসুল আলমের ছেলে।

র‌্যাব জানিয়েছে, তার নিকট হতে মাদক বিক্রয়ের নগদ  চার হাজার পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য দুই লক্ষ দশ হাজার টাকা । গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধিনে নিকলী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।