মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বিশ্বকাপের টিকিট পেল আফগানিস্তান

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৮৭ বার পঠিত ১ মিনিটের পাঠ
স্পোর্টস রিপোর্ট ।। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপে খেলবে ১০ দল।  বাছাইপর্বের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজসহ ৯টি নির্ধারিত হয়েছিল আগেই। আজ ‍সুপার সিক্সের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে স্বপ্নের বিশ্বকাপের টিকিট পেল উপমহাদেশের দল আফগানিস্তান।

হারারেতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২০৯ রান করেছিল আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ শাহজাদের ফিফটিতে ভর করে ৫ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় তুলে নিয়েছে আফগানরা।