মূল সংবাদে যান
০২ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

এএফ মুজিবুর রহমান স্কুল ভবন উদ্বোধন

Muktijoddhar Kantho ২৭৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জে এএফ মুজিবুর রহমান স্কুল ভবন এ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে বিপিএফ কল্যাণী ইনক্লুসিভ স্কুল এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিপিএফ এর জেনারেল সেক্রেটারী প্রফেসর নায়লা জামান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বার্হী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক চৌধুরী মোঃ তাইয়ুব তাজাম্মুল, ঢাকা ট্রিবিউন এর ডেপুটি ম্যাগাজিন সম্পাদক বায়েজিদ হক জোয়ারদার, মারিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান হলুদ, সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবুল। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।