মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সরকারের নির্যাতনে জনগণ দিশেহারা হয়ে পড়েছে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৯ বার পঠিত

Iren1444906871
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ সরকারের নির্যাতনে জনগণ দিশেহারা হয়ে পড়েছে দাবি করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, নির্যাতন করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন স্তব্ধ করা যাবে না।

বৃহস্পতিবার দুপুরে পুরানা পল্টনের দলীয় কার্যালয়ের একুশে মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সদ্য কারামুক্ত ঢাকা মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মাহমুদ খান ও যুগ্ম-সম্পাদক মো. সালাউদ্দিনের কারামুক্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইরান বলেন, ‘সরকার দেশ পরিচালনায় চরম ব্যর্থ হলেও বিরোধী দলীয় নেতা-কর্মীদের অত্যাচার-নির্যাতনে সফল হয়েছে। র‌্যাব-পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনী ও জনপ্রশাসনকে ব্যবহার করে দেশকে জাহিলিয়াতে পরিণত করেছে।’

হামলা-মামলা ও গ্রেপ্তার-নির্যাতনের মাধ্যমে দেশকে কারাগারে পরিণত করা হয়েছে মন্তব্য করে ইরান বলেন, ‘লেবার পার্টি গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে রাজপথে আছে এবং থাকবে। অবৈধ সরকারের জুলুম অত্যাচার থেকে জনগণ মুক্তি চায়। অতীতে কোনো স্বৈরাচার ক্ষমতায় থাকতে পারেনি, শেখ হাসিনাও পারবে না।’

আইনশৃঙ্খলার চরম অবনতি, বিদেশি নাগরিকরা হত্যা, খুন, গুম-অপহরণ, চুরি-ডাকাতির কারণে জনগণ দিশেহারা। সরকারের এমপি-মন্ত্রী ও সন্তানরা মানুষকে পাখির মতো গুলি করছে।

লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, অ্যাডভোকেট ফারুক রহমান, এমদাদুল হক চৌধুরী, শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেন প্রমুখ।