মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইয়াবা বিক্রির অপরাধে ইউপি সদস্যসহ ২ জনকে ১ বছরের কারাদন্ড

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৫১ বার পঠিত ১ মিনিটের পাঠ

শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজকাপন ইউনিয়নের হাজিরগল গ্রামে ২৯ এপ্রিল রবিবার সন্ধায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই জন ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবা টেবলেটসহ গ্রেফতার করে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং পচিশ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।

আসামীরা হলো স্থানীয় (১) মোঃকামরুজ্জামান বিপ্লব (বর্তমান ইউপি সদস্য, মাইজকাপন ইউনিয়ন) পিতাঃ মোঃ শামসুজ্জামান। (২) মোঃসাজু মিয়া, পিতাঃমৃতঃহাসান আলী মুন্সি। আসামী কামরুজ্জামানের কাছে ০৩ পিস এবং আসামী সাজু মিয়ার কাছে ০৪পিস ইয়াবা টেবলেট পাওয়া যায়।

উভয়ে ইয়াবা বিক্রয় করছিলো বলে ভ্রাম্যমান আদালতে স্বীকার করায়, ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তাহের সাঈদ এ রায় দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাসহ আইন শৃংখলা বাহিনী।