মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শার্শায় মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Muktijoddhar Kantho ৭৭ বার পঠিত ১ মিনিটের পাঠ
এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধি ।।  যশোরের শার্শা উপজেলার রাঘবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।
শুক্রবার (৪ঠা মে) দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারাযান।তিনি ৩ ছেলে ২মেয়ে স্ত্রীসহ অসংখা গুনগ্রাহী রেখে গেছেন।আছর নামাজের পর রাষ্টীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উপজেলা কমিশনার(ভুমি)  আব্দুল ওয়াদুদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মোজাফ্ফর হোসেন,শার্শা থানার এস আই রোকন উদ্দীন,বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ হুমাউন কবীর, কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশ নেন।