মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সানু সড়ক দুর্ঘটনায় নিহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৭৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। করিমগঞ্জে ট্রাক্টর ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী কিশোরগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার মো. ফজলুল করিম খান সানু (৫৫) মারা গেছেন।

এ সময় তার সঙ্গে থাকা মোটর সাইকেলের অপর আরোহী করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা শাহ মো. মাজহারুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের করিমগঞ্জ পৌরসভা ভবনের অনতিদূরের সখিনার মোড়ে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. ফজলুল করিম খান সানু কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ মো. রেজাউল করিম খান চুন্নুর ছোট ভাই।