মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো রাগবি প্রতিযোগিতা ও অটিস্টিক ক্রীড়া উৎসব

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৫৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো রাগবি প্রতিযোগিতা ও অটিস্টিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত রবিবার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তর রাগবি প্রতিযোগিতা এবং অটিস্টিক ক্রীড়া উৎসব ২০১৮ এর শুভ উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।

জেলা ক্রীড়া অফিসার মোঃ আল আমিন সবুজ জানান, সকালে রাগবী প্রতিযোগিতায় ৪ টি স্কুলের বালক এবং বালিকা দল অংশ নেন। এছাড়া অটিস্টিক ক্রীড়া উৎসবে ৫ টি স্কুলের প্রায় ৪০ জন প্রতিযোগী অংশ নেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী,ক্রীড়ামোদী ব্যক্তি ও খোলোয়ারগণ উপস্থিত ছিলেন।