মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

টাঙ্গাইল আওয়ামী লীগে নতুন নেতৃত্ব

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত

Tangail awami league
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ফজলুর রহমান খান ফারুককে সভাপতি ও অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষ হয়েছে।

রোববার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ১১ বছর পর সম্মেলনকে ঘিরে জেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। দুপুর সোয়া ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনুর সভাপতিত্বে সম্মলনের প্রথম অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

পরে সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের নাম ঘোষণা করেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালের ৫ জানুয়ারি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে অ্যাডভোকেট শামসুর রহমান খান শাহজাহানকে সভাপতি ও ফজলুর রহমান খান ফারুককে সাধারণ সম্পাদক করা হয়। ৭১ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতিসহ ১৩ জন সদস্য ইতিমধ্যে মারা গেছেন। অপরদিকে তিন বছরের নির্বাচিত কমিটি পাড়ি দিয়েছে দীর্ঘ ১১ বছর।