মূল সংবাদে যান
২০ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

উদ্যোক্তাদের চোখের পানিতে বিদায়ী সংবর্ধনা জানাল কিশোরগঞ্জের এডিসি শিক্ষা ও আইসিটিকে

মুক্তিযোদ্ধার কন্ঠ ২২৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। উদ্যোক্তাদের চোখের পানিতে তাদের প্রিয় স্যার এডিসি শিক্ষা ও আইসিটি গোলাম মো. ভূঁইয়াকে বিদায় জানাল। বিদায়ী স্মৃতি হিসেবে আনন্দঘন পরিবেশে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করে।

রবিবার বিকেলে কিশোরগঞ্জ উদ্যোক্তা ফোরামের উদ্যোগে সদ্য পদোন্নতি প্রাপ্ত এডিসি শিক্ষা গোলাম মো. ভূঁইয়া উপসচিব হওয়াতে বিদায় সংবর্ধনা প্রদান করে। এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ সহকারী জজ হাফিজুল হক, জেলা পরিষদ সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো. মনসুর আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি মো. আব্দুল হেলিম, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম নাহিদ।

বিদায়ী এডিসি শিক্ষা ও আইসিটি গোলাম মোহাম্মদ ভূঁইয়াকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। পরে মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা উদ্যোক্তা ফোরামের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।