মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সরকার গণতন্ত্রের কোনো সংজ্ঞা মানে না : হান্নান শাহ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত

hannan shah
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ এই সরকার জনগণকে ভোট দিতে দেয় না, গণতন্ত্রের কোনো সংজ্ঞা মানে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

তিনি বলেছেন, বেগম জিয়ার লন্ডন সফর নিয়ে সরকারের কর্তাব্যক্তিরা মিথ্যাচার করছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন। এটা নতুন নয়, কারণ, তারা সব সময় এমন মিথ্যাচার করে জনগণকে প্রতারিত করে।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলে হান্নান শাহ এ অভিযোগ করেন। তিনি এ কৌশল ছেড়ে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন।
হান্নান শাহ বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আওয়ামী লীগ ইউনিয়ন পর্যন্ত দখল করে শতভাগ বাকশাল কায়েমের কূটকৌশল করছেন।

ওলামা দল আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি মুখপাত্র আসাদুজ্জামান রিপন, এহসানুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।