মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে টুসু সাংস্কৃতিক একাডেমির ইফতার ও দোয়া অনুষ্ঠিত

Muktijoddhar Kantho ৩০২ বার পঠিত ১ মিনিটের পাঠ

শফিক কবীর, স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জে সাংস্কৃতিক অঙ্গনে নব ঘটিত টুসু সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে ৯জুন শনিবার পুরানথানাস্থ মাছরাঙা রেষ্টোরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) উপসচিব তরফদার মোঃ আক্তার জামীলের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সচিব বিচিত্র বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপান , সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেলা আওয়ামীলিগের বন ও পরিবেশ বিষয়ক সসম্পাদক এনায়েত করিম খান অমি, চেম্বার অফ কমার্সের পরিচালক শেখ ফরিদ আহম্মেদ প্রমুখ। ছাড়াও জেলার সকল সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রধানগন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবি, সাংস্কৃতিককর্মী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসকের কর্মকর্তা-কর্মচারী এই ইফতার ও দোয়ায় অংশ গ্রহন করেন। মাহফিলে দোয়া পরিচালনা করেন মুক্তিযোদ্ধার কন্ঠের নিউজ এডিটর আবু নোমান ভূইয়া।