মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

‘ক্লীন কিশোরগঞ্জ গ্রীন কিশোরগঞ্জ’ বাস্তবায়নে পাগলা মসজিদ এলাকায় বৃক্ষ রোপন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩২২ বার পঠিত ১ মিনিটের পাঠ

স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ এলাকায় ও নরসুন্ধা পাড়ে আজ (২১ জুন) বৃহস্পতিবার বিকেলে নিজ উদ্যোগে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসউদ। চারা রোপন শেষে প্রতিটি গাছের চারায় বাঁশের সুরক্ষা বেষ্টনী স্থাপন সহ যাবতীয় ব্যবস্হা গ্রহন করা হয়।

নির্বাহী অফিসার জানান, ক্লীন কিশোরগঞ্জ গ্রীন কিশোরগঞ্জ বাস্তবায়ন করতেই বহুদিন যাবৎ পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপন অভিযান পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।