কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ।। বিশ্বকাপের খেলায় যখন সবাই উন্মুখ ছিল সেই সময়ে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল প্রীতি ফুটবল ম্যাচ।
শুক্রবার বিকেলে পুরাতন স্টেডিয়ামে “দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে একসাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে টিআইবির ইয়েস গ্রুপ ও প্রতিধ্বনি থিয়েটারের মধ্যকার খেলায় উভয় দল ১টি করে গোল দিয়ে সমতা অর্জন করে।
খেলাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। এ সময় ক্রীড়ামোদীরাসহ বিভিন্ন সমাজাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।