মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনী দালানে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩২২ বার পঠিত

hoseni dalan-bombing
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ হোসেনী দালানের পাশে বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পলিশ (ডিএমপি)। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম সাংবাদিকদের জানান, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) শেখ মোহাম্মদ মারুফ হাসানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- ডিএমপির যুগ্ম কমিশনার মীর রেজাউল আলম এবং গোয়েন্দা ও অপরাধ তদন্ত বিভাগের উপ-কমিশনার (দক্ষিণ) মাশরেকুর রহমান খালেদ।

উল্লেখ্য, পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটের দিকে হোসেনী দালান চত্বরে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় এক যুবক নিহত হন। আহত হন শতাধিক।