হোসনি দালান এলাকায় বোমা হামলার ঘটনায় জাতীয় পার্টির নিন্দা

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ড: টি. আই. এম. ফজলে রাব্বি চৌধুরী ও পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার এক যৌথ বিবৃতিতে পুরানা ঢাকার হোসনি দালান এলাকায় মধ্যরাতে অতর্কিত বোমা হামলায় এক কিশোরের মৃত সহ শতাধিক লোকের আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।
নেতৃদ্বয় এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শাস্তিসহ নিহত ও আহতদের ক্ষতিপূরণ এবং সেই সাথে যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।