মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে সাপ্তাহিক নবধারা বার্তার যাত্রা প্রকাশনা উৎসব

স্টাফ রিপোর্টার ২৮৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক নবধারা বার্তা পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সাঈদুজ্জামান, এ.কে নাছিম খান, কিশোরগঞ্জ প্রেসকাবের আহবায়ক এ্যাড. এ.বি.এম লুৎফর রাশিদ রানা, বিএমএ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আবদুল ওয়াহাব বাদল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক শুভ-আল-মাহমুদ, বার্তা সম্পাদক এ্যাড. ইফতেখারুল ইসলাম পাভেল, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য-সচিব মনোয়ার হোসাইন রনি। উপস্থিত ছিলেন, সাংবাদিক আলম সারোয়ার টিটু, মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, রুহুল আমিন জুয়েলল, মোঃ মতিউর রহমান ও আমিনুল হক সাদী প্রমুখ। পরে প্রধান অতিথি পত্রিকার মোড়ক উন্মোচন করেন।