মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মুক্তিযোদ্ধার কণ্ঠের ভ্রাম্যমাণ প্রতিনিধির মেয়ে স্মৃতি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে

ডেস্ক রিপোর্ট ৩২৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও কুলিয়ারচর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদের ২য় কন্যা মোছাঃ জেসমিন সুলতানা (স্মৃতি) এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ হয়েছে। সে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে ২০১৮ সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। তার জীবনের লক্ষ্য সে একজন আদর্শবান শিক্ষক হবে। মেয়ের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে তার পিতা-মাতা সকলের নিকট দোয়া কামনা করেন। লক্ষ্মীপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম হায়দার জেসমিন আক্তার স্মৃতির এ সফল্যতা কে স্বাগতজানিয়ে বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় উক্ত কলেজ থেকে ৩ জন জিপিএ-৫ পেয়েছে , এ পেয়েছে ৭৪ জন , এ- ২জন।