মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

অষ্টগ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে সাহায্য প্রদান

মন্তোষ চক্রবর্তী ৩৭৩ বার পঠিত ১ মিনিটের পাঠ
হাওর উপজেলা অষ্টগ্রামের কলমা ইউনিয়নের শান্তি পুর গ্রামের ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সাহায্যে প্রদান করে অষ্টগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাক আহমেদ কমল।
বুধবার বিকেলে শান্তি গ্রামে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ৩০ টি  পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ২ হাজার করে এবং এক থেকে পাঁচ মাসের আহত শিশুকে ১ হাজার করে মোট ৬১ হাজার টাকা সাহায্যে প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগের নেতা স্বাধীন মিয়া, সোয়াব মিয়া, কলমা ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি রামচরন দাস, সংশ্লিষ্ট ওয়াডের মেম্বার গৌরী কান্ত দাস সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রসঙ্গত, গত ২০ জুলাই সকালে হঠাৎ ঘুর্ণিঝড়ে শান্তি পুর গ্রামে অন্তত ৩০ টি পরিবার বিধ্বস্ত হয়।