জন্মাষ্ঠমী উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে গতকাল ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার জেলা প্রশাসন এর সহযেগিতায় এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল।
আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, বিজ্ঞ পিপি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শাহ আাজিজুল হক, বিজ্ঞ জিপি এ্যাড. বিজয় শংকর রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পদক নারায়ণ দত্ত প্রদীপ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পীযুষ কান্তি সরকার, অধ্যাপক প্রাণেশ চক্রবর্তী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রণাথ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদ, কিশোরগঞ্জ সদর এর সভাপতি মাখন দেবণাথ, শ্রী শ্রী কলি বাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক পলাশ দত্ত, রবিদাস সম্প্রদায়ের নেতা দিলীপ রবিদাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সহকারী পরিচালক সহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ।
