মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আহসান হাবীব কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত

শফিক কবীর ২০৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (আপারেশন) মোহাম্মদ আহসান হাবীব কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন। আগস্ট (২০১৮) মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে জেলা পুলিশের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচন করা হয়। শনিবার (১৫ সেপ্টেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আহসান হাবীব এর নাম ঘোষণা করেন। পুলিশ সুপারের নিকট থেকে তিনি পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ গ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।