মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গোপনে তাজমহল দেখলেন লিওনার্দো

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩১৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

leonardo
মোবাইলে ছবি তুলতে ব্যস্ত লিওনার্দো। ছবি: এএফপি।

বিনোদন ডেস্কঃ সাতসকালে যাঁরা তাজমহল দেখতে গিয়েছিলেন, তাঁরা কেউ ঘুণাক্ষরেও টের পাননি তাঁর উপস্থিতি। শনিবার তাজের সামনে সেলফি তুলছিলেন যে বিদেশি তিনি আর কেউ নন, হলিউড কাঁপানো অভিনেতা লিওনার্দো দি ক্যাপ্রিও।

আগরা এসেছিলেন পরিবেশ নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের কাজে। আর কাজের ফাঁকে লোকচক্ষু এড়িয়ে চেখে দেখলেন তাজের সৌন্দর্য।

তবে টাইটানিক-স্টারের তাজ-সফর নিয়ে তেমন হইচই হল না কেন? আসলে গুটিকয়েক মানুষই লিও-র এই সফরের কথা জানতেন। এ দেশে এসেছিলেন মা আর পরিবারের কয়েক জনের সঙ্গে। সঙ্গে ছিলেন ব্যক্তিগত ফোটোগ্রাফারও।

তবে, গত কাল তাজের বাগানে তাঁকে ঘুরতে দেখেও কেউ আঁচ করতে পারেননি সাদামাটা ধূসর টি-শার্ট, কালো রোদচশমা, সামান্য দাড়ি আর টুপির আড়ালে মুখঢাকা মানুষটি আসলে লিও। সকাল সওয়া ৭টায় দেহরক্ষীদের সঙ্গে তাজমহল চত্বরে আসেন তিনি। ঘণ্টা দুয়েক কাটিয়ে সেখান থেকে রওনা হন তিন বারের অ্যাকাডেমি নমিনেশন পাওয়া লিওনার্দো।