মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে পর্যটন দিবস উদযাপিত

আমিনুল হক ২২৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) শহরের পুরাতন স্টেডিয়াম থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীলের সভাপতিত্বে পর্যটন শিল্পের বিকাশে তথ্যপ্রযুক্তি প্রতিপাদ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে আলোচনায় অংশ নেন পিপি শাহ আজিজুল হক, জেল সুপার মো. বজলুর রশীদ, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল, জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু প্রমুখ।