মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

লেখক-প্রকাশকদের নিরাপত্তা বিধানে সরকারের প্রতি জাতিসংঘের আহ্বান

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

un
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকিতে থাকা লেখক-প্রকাশকদের নিরাপত্তা বিধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন (ইউএনএইচআর)।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউএনএইচআর’র হাইকমিশনার জেইদ রা’আদ আল-হুসেইন এ তাগিদ দেন। এতে তিনি লেখক, প্রকাশক ও ব্লগারদের ওপর ক্রমাগত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
জেইদ রা’আদ আল-হুসেইন বলেন, চলতি বছর অন্তত পাঁচজন বাংলাদেশি লেখক ও প্রকাশক উগ্রপন্থিদের হাতে খুন হয়েছেন। দু’জন বিদেশি নাগরিককেও হত্যা করা হয়েছে। এছাড়া আরো অনেকের পর হামলা করা হয়েছে এবং হুমকি দেয়া হয়েছে।
তিনি বলেন, এমন আরো হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার আগেই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া প্রয়োজন। এজন্য অপরাধীদের বিচারের আওতায় আনা ও লেখক, প্রকাশক এবং অন্য আরো যাদের হুমকি দেয়া হয়েছে, তাদের নিরাপত্তা বিধান জরুরি।
বিবৃতিতে জেইদ রা’আদ আল-হুসেইন আরো বলেন, আমি রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্রতি এমন হত্যা ও হামলার ঘটনায় নিন্দা জ্ঞাপনের আহ্বান জানাচ্ছি।