মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী দুই গ্রুপের সংঘর্ষ

মোহাম্মদ আরিফুল ইসলাম ২৮২ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। বুধবার (২১ নভেম্বর) দুপুরে বর্তমান সংসদ সদস্য এড. সোহরাব উদ্দিন ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নূর মোহাম্মদের মনোনয়ন নিশ্চিত হয়েছে এমন গুজবে উপজেলার পৌরসদর বাজার ও পুলেরঘাট এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে সোহরাব উদ্দিনের সমর্থকরা। কিছুক্ষণ পর নূর মোহাম্মদের সমর্থকেরাও পাল্টা বিক্ষোভ মিছিল বের করলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।