ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি কিশোরগঞ্জের হারুন
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। ওনার নিজ বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর এলাকায়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, মাদক দ্রব্য উদ্ধার, পোশাক কারখানা স্থিতিশীল রাখতে অবদান রাখায় তিনি শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন।মঙ্গলবার দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ সভায় হারুন অর রশীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় অবদান রাখায় জেলা পুলিশের অন্যান্য সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।