মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আজ নূর হোসেনকে আদালতে হাজির করা হতে পারে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

nurhossain
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ভারতে আটক আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে শুক্রবার নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হতে পারে। তাকে নিয়ে আসতে যশোরের বেনাপোল সীমান্তে রওনা হয় নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিত উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ওই মামলার চার্জশিট আদালতে গৃহীত হওয়ায় এবং একই মামলায় নুর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তার বিরুদ্ধে আপাতত রিমান্ড প্রার্থনা করার আইনি বিধান নেই বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে পুলিশ সুপার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নূর হোসেনকে নিয়ে আসতে যশোরের বেনাপোল সীমান্তে রওনা হয় নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোখলেসুর রহমানের নেতৃত্বে টিমে রয়েছেন আলোচিত সাত খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবির ওসি মামুনুর রশীদ মণ্ডল।

পুলিশ সুপার জানিয়েছেন, মামলার অন্যতম প্রধান আসামি নূর হোসেনকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে। সকল প্রক্রিয়া শেষ করে তাকে বাংলাদেশে পুশব্যাক করবে ভারত সরকার।
এরপর তাকে সরাসরি নারায়ণগঞ্জে আনা হবে। উচ্চ পর্যায়ের নির্দেশ পাওয়ার পর গ্রেফতারি পরোয়ানাসহ মামলার প্রয়োজনীয় কাগজপত্রও প্রস্তুত রাখা হয়েছে।