ঢামেকের ডরমেটরি থেকে নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের পেছেনের ডরমেটরি থেকে চিকিৎসক মিথিলার (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শাহবাগ থানা পুলিশ খবর পেয়ে রবিবার রাত সাড়ে ৯টায় রুমের দরজা ভেঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাত সাড়ে ৯টায় মিথিলার রুমের দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আত্মহত্যার কারণ তদন্ত করে বের করা হবে বলেও জানান তিনি।
জানা যায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মিজানের সঙ্গে ১১ মাস আগে তার বিয়ে হয়েছিল। তিনি কুমিল্লা সদর উপজেলার কান্দিরপাড় গ্রামের মো. ফিরোজ আহমেদের মেয়ে।